নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদে সড়কে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জ জেলা হাইওয়ে পুলিশের বিশেষ পদক্ষেপে এপ্রিল মাসের প্রথম পাঁচদিনে ৭১৩ মামলায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (০৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা হাইওয়ে পুলিশের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্য। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও শৃঙ্খলা বলবৎ রাখতে ঈদেও নিরলসভাবে দায়িত্ব পালন করবেন তারা। এপ্রিল মাসের প্রথম পাঁচদিনেই ৭১৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সূত্র মতে, রমজান মাসজুড়ে প্রতিদিন ২৫ হাজারের মতো যানবাহন এ সড়কে চলাচল করছে। এপ্রিল মাসের শুরু থেকে প্রতিদিন ৩৫ হাজারের মত যানবাহন চলাচল করছে। ৮ এপ্রিল থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো ছুটি হলে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার যানবাহন এ পথে চলাচল করবে। এ সময় গাড়ির চাপ থাকলেও যানজটমুক্ত থাকতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। ৮, ৯ ও ১০ এপ্রিল এ বাড়তি চাপ থাকবে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, আমাদের ১৫০ জন সদস্য সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা ঈদেও চলমান থাকবে। এখন পর্যন্ত কোনো যানজট নেই। ৮ থেকে ১০ এপ্রিল গাড়ির অতিরিক্ত চাপ থাকলেও আশা করছি যানজট থাকবে না।

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১১ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১২ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৪ ঘণ্টা আগে