প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরাইল ও ফিলিস্তিনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায়বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি—চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি, এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।
এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় । শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে; আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং কর
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে