৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকে দেশের ৪০১ উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করবে সরকার।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পআয়ের মানুষকে সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার এক হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।

চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ছাড়া ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার ২৩টি উপজেলায় প্রতি কার্যদিবসে এক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে এক হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৩ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৪ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement