প্রতিবেদক, রাজনীতি ডটকম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানা চালু করার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে (৪ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা ফের চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এ সপ্তাহে এ সংক্রান্ত একটি মিটিং আছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, একাধিক কারণে শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে পড়েছে। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে— ব্যাংক ঋণের অভাব ও উচ্চ সুদের হার, নীতিগত অনিশ্চয়তা, বৈদেশিক লেনদেন সংকট, বিনিয়োগ পরিবেশের দুর্বলতা এবং ব্যাংক খাতে অনিয়ম ও আস্থার সংকট।
এ ছাড়া অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন না পেয়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন। আবার কেউ কেউ বাজার সংকট ও রপ্তানি আদেশ কমে যাওয়ার কারণে কার্যক্রম চালিয়ে যেতে পারেননি।
এ অবস্থায় বিএনপি সরকার গঠনের পর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যে কয়েকটি কৌশল গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম ছিল বন্ধ কারখানাগুলো চালু করা। এর জন্য বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, শিল্প খাতে প্রণোদনা বাড়ানো, ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ ও প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এদিকে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর মোস্তাকুর রহমানের নেতৃত্বে বন্ধ কারখানার জন্য লক্ষ্যভিত্তিক অর্থায়নসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঋণ পুনঃতফসিলও সহজ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শিল্প খাতে দ্রুত গতি ফিরে আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বন্ধ কলকারখানা পুনরায় চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গত দেড় বছরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করতে নীতিগত সহায়তা, প্রণোদনা প্রদান এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের নির্দেশনা দেন গভর্নর।

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে
১২ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে