প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনটি আসনের ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম হাইকোর্টের হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল। আসন তিনটি হলো— ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত নির্বাচনি আপিল ট্রাইব্যুনারের একক বেঞ্চ ওই অভিযোগের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিন আসনের মধ্যে ঢাকা-৬ আসনে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। সে হিসাবে ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে জয় পান ইশরাক।
ঢাকা-৭ আসনে জয় পান বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান এক লাখ চার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৮ হাজার ৪৮৩ ভোট। সে হিসাবে মাত্র ছয় হাজার ১৮৩ ভোটে জয় পেয়েছেন হামিদুর রহমান।
এদিকে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে গাইবান্ধা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল রহিম সরকার পান এক লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট। এ আসনে দুজনের ভোটের ব্যবধান মাত্র তিন হাজার ৩৪।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। সেখানেই তিন আসন নিয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। তবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সর্ব কর্মসূচি স্থগিত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
৭ ঘণ্টা আগে
কিছু সময় পর কবি মোহন রায়হান নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, তার পুরস্কারটি বাতিল করা হয়েছে। তার লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে প্রধানমন্ত্রীর কাছে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে লেখা হিসেবে হাজির করে তাকে পুরস্কারবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি ‘স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে’ উঠে কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন— এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৯ ঘণ্টা আগে