আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত ‎গেজেটের পর: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নাসির উদ্দিন। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না, তা নিয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপনের পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎রোববার (১১ মে) নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, উপদেষ্টা পরিষদ এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এখনো এ সিদ্ধান্তের গেজেট আসেনি। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। তখন আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে।

গেজেট প্রকাশ হলে সিদ্ধান্ত নিতে দেরি হবে না বলে জানান সিইসি। বলেন, যদি আগামীকাল (সোমবার) গেজেট হয়, তাহলে কালই (সোমবার) সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে ছাত্র-জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু করে পরে আন্দোলনকারীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে।

টানা তিন দিন আন্দোলনের পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ট্রাইব্যুনাল আইনে সংশোধনীতেও উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

বৈঠকের পর যমুনার সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফও করেন। সেখানেও তিনি জানান, পরবর্তী কার্যদিবস তথা সোমবার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার গেজেট প্রকাশ করা হবে। সিইসির বক্তব্য অনুযায় এ দিনই নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন নিয়েও সিদ্ধান্ত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

১০ ঘণ্টা আগে

দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

১৪ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

১৬ ঘণ্টা আগে