জেড আই পান্নার নাম মামলা থেকে বাদ দেওয়ার আবেদন বাদীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার মামলার আসামির তালিকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মামলার বাদী। এক আবেদনে তিনি লিখেছেন, অজ্ঞতা ও ভুলবশত তার নাম আসামির তালিকায় যুক্ত করা হয়েছিল।

সোমবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর বাদী মো. বাকের এ আবেদন করেন। ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে তিনি খিলগাঁও থানাতেই ওই মামলা করেন।

আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনার ১৭ অক্টোবর ১৮০ জনকে আসামি করে তিনি খিলগাঁও থানায় মামলা করেছিলেন। মামলার এজাহারের ৯৪ নম্বর আসামি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার নাম রয়েছে। তাকে অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। তাকে বাদ দিয়ে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আবেদন করেছেন তিনি।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন বলেন, মামলার বাদী এমন একটি আবেদন করেছেন। মামলার তদন্ত কর্মকর্তাকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ১৭ অক্টোবর মামলা হলেও এর কথা জানাজনি হয়েছে গতকাল রোববার। একই মামলায় আসামি করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও।

মামলার ১৮০ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য আরও আছেন— ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ একই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং পুলিশ ও র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৭ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৭ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৮ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৮ ঘণ্টা আগে
Advertisement