প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়; তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা শুধু সাংবিধানিক নয়, নৈতিক দায়িত্বও।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
মন্ত্রী বলেন, 'আমাদের মনে রাখতে হবে—একটি বিধ্বস্ত অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। এই বাস্তবতায় সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'
তিনি আরও বলেন, একটি সফল রাষ্ট্র বিনির্মাণে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে দলগতভাবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রশাসনিক কাঠামো ঠিক করাই যথেষ্ট নয়; জনগণের আস্থা পুনরুদ্ধার করাও সমান গুরুত্বপূর্ণ। কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানই একটি উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি।” সরকারের চলমান পুনর্গঠন কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
গ্রামের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল আবেগের বিষয় নয়, একটি বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়; এটি জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি।
তিনি বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা ও কার্যকর সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১১ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১২ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে