১১ ঘণ্টা বন্ধের পর চালু মেট্রোরেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেট্রোরেল। ফাইল ছবি

কারিগরি ত্রুটিতে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে চলাচল বন্ধ থাকার পর বুধবার রাত ৮টার পর মেট্রোরেল চালু হওয়ার কথা জানাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএল। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বন্ধ হয়ে যাওয়ার পরে এদিন রাত ৮টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের কারিগরি ত্রুটি যতটুকু ছিল তা আমরা মেরামত করেছি। এখন মেট্রোরেল চলাচলে কোনো সমস্যা নাই। আমরা এখন একটা ট্রায়াল ট্রেন চালাব। তারপর উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে একটা ট্রেন চলবে।’

বুধবার সকালে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের উপরে ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে যায়। এ ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএল।

মেট্রোরেলের কারিগরি ত্রুটির বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরি ভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’

মেট্রোরেল বন্ধ থাকায় বুধবার দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীর মিরপুর ও উত্তরার যাত্রীদের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৩ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৪ ঘণ্টা আগে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। এ বোর্ডের ২ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

৪ ঘণ্টা আগে

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

৫ ঘণ্টা আগে