বাড়তি ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

জ্বালানি তেলের দাম কমানোর পর বাসে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

জ্বালানি উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, ‘বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে।’

ফাওজুল কবির খান আরও বলেন, ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যানজট নিরসনেও গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে।

তিনি একটি সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে জানান, এক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে, এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

তিনি বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে ভাড়া বেশি নেওয়ার। তবে নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে চলতি জুন মাসের জন্য জ্বালানির দাম সমন্বয় করেছে।

এই সমন্বয় অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে। এর আগে মে মাসেও জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৫ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৭ ঘণ্টা আগে
Advertisement