থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ নিচে, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার রাতে শাহজালালের থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে বিমানবাহিনীর একটি পিকআপ। এ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য তৎক্ষণাৎ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই হতাহতদের সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত তিনজন হলেন— ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আহতদের মধ্যে করপোরাল সিফাত (আবু সাঈদ), করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সামান্য আহত হয়েছেন সিনিয়র অফিসার আবুল খায়ের।

সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত ছিলেন বিমান বাহিনীর সদস্যরা। কর্তব্যরত অবস্থায় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

৬ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

৭ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

৭ ঘণ্টা আগে

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement