ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৯টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এর আগের ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬৩ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এরপর তেজগাঁও বিভাগে ৮৩ এবং মতিঝিল বিভাগে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগে ৬০ জন, গুলশানে ৫১, ওয়ারীতে ৪১, রমনা ও লালবাগে ৩২ জন করে গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে মাদক ও বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৩৮৩টি ইয়াবা বড়ি এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা।

এ ছাড়া একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মুঠোফোন, দুটি হাতকড়া, একটি মোটরসাইকেল, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ উদ্ধার করেছে নগদ ২০০ টাকাও।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।

৩ ঘণ্টা আগে

মারা গেলেন গ্লোরিয়া স্টেইনেম, নারীবাদের এক যুগের অবসান

দীর্ঘ ছয় দশকের সক্রিয়তায় স্টেইনেম শুধু যুক্তরাষ্ট্রের নারী আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হয়ে ওঠেননি, বরং বিশ্ব জুড়ে কয়েক প্রজন্মের নারীর জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নারীবাদী আন্দোলনের ‘সেকেন্ড ওয়েভে’র অন্যতম রূপকার।

১৬ ঘণ্টা আগে

র‌্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠনে সংসদে বিল, বিরোধী দলের আপত্তি

সংসদের বিরোধী দল এই বিলের বিরোধিতা করেছে। তারা বলছে, র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের কথা বলা হলেও এই বিলে নতুন বাহিনীর গঠন ও কার্যক্রমের সবকিছুই র‌্যাবের মতোই থাকছে। ফলে নতুন বাহিনীও কার্যত র‌্যাবের মতোই হবে।

১৭ ঘণ্টা আগে

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ

এ সময় প্রতিমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি চিঠিও হস্তান্তর করেন। চিঠিতে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের গভীর শোক এবং নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement