এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় ইসমাইল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, তাকে অন্য কোথাও শ্বাসরোধে বা হত্যা করে নির্জন সুযোগে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইসমাইলের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব শিগগিরই ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মারা গেলেন গ্লোরিয়া স্টেইনেম, নারীবাদের এক যুগের অবসান

দীর্ঘ ছয় দশকের সক্রিয়তায় স্টেইনেম শুধু যুক্তরাষ্ট্রের নারী আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হয়ে ওঠেননি, বরং বিশ্ব জুড়ে কয়েক প্রজন্মের নারীর জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নারীবাদী আন্দোলনের ‘সেকেন্ড ওয়েভে’র অন্যতম রূপকার।

১৪ ঘণ্টা আগে

র‌্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠনে সংসদে বিল, বিরোধী দলের আপত্তি

সংসদের বিরোধী দল এই বিলের বিরোধিতা করেছে। তারা বলছে, র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের কথা বলা হলেও এই বিলে নতুন বাহিনীর গঠন ও কার্যক্রমের সবকিছুই র‌্যাবের মতোই থাকছে। ফলে নতুন বাহিনীও কার্যত র‌্যাবের মতোই হবে।

১৫ ঘণ্টা আগে

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ

এ সময় প্রতিমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি চিঠিও হস্তান্তর করেন। চিঠিতে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের গভীর শোক এবং নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

মৌলিক ঘাটতি বহাল, সংসদে অর্থবহ আলোচনার আহ্বান টিআইবির

গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্ত, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্তের ক্ষমতা কেড়ে নেওয়ার মতো মৌলিক ঘাটতি পূরণ হয়নি প্রস্তাবিত চূড়ান্ত খসড়ায়। এ অবস্থায় অতীত অভিজ্ঞতার আলোকে বিল দুটি চূড়ান্তভাব

১৬ ঘণ্টা আগে
Advertisement