দুর্নীতির অভিযোগ

স্বাস্থ্যের দুই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার দুই যুগ্ম সচিব বেগম মল্লিকা খাতুন এবং মোহাম্মদ আবদুল কাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠি পেয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ কর্মকাণ্ডে ধীরগতির অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ওই দুই সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি বিস্তার অভিযোগ এনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এক ঠিকাদার ব্যবসায়ী। অভিযোগ আমলে নিয়ে গত ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা দেওয়ার পর প্রায় এক মাস হলেও অভিযোগ তদন্তে কমিটি করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওলিউজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, মল্লিকা খাতুন ও আবদুল কাদেরের বিরুদ্ধে দীর্ঘদিন একই মন্ত্রণালয়ে থেকে নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কলেজে সিন্ডিকেট তৈরি করে টেন্ডার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের চাপ দিয়ে পছন্দের ব্যক্তিদের দরপত্র পাইয়ে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

ভুক্তভোগী ঠিকাদার ব্যবসায়ী আব্দুল কালাম বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী এই দুই যুগ্ম সচিবকে স্বপদে রেখে সঠিক তদন্ত করা সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পদ থেকে সাময়িক বহিষ্কার করা। এর পর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার পর প্রায় এক মাস হলেও অভিযোগ তদন্তে কমিটি করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে উপসচিব মো. ওলিউজ্জামান বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দুজনই স্বাস্থ্য শিক্ষা বিভাগে কর্মরত। অভিযোগ পাওয়ার পর বিষয়টি দ্রুত তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি। মন্ত্রণালয়ের তদন্ত শাখায় চিঠিটি পাঠানো হয়েছে। তারা তদন্ত কমিটি গঠন করবে।

এতদিনেও কেন তদন্ত কমিটি করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, তদন্তের কাজ প্রক্রিয়াধীন। দুই-এক দিনের মধ্যে কমিটি হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

৩ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৫ ঘণ্টা আগে

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement