স্বচ্ছতা ও জবাবদিহিই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: ফকির মাহবুব আনাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বচ্ছতা ও জবাবদিহিকে আইসিটি খাতের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে বিভাগটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, ‘সরকারের নির্ধারিত নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারত্ব ও আন্তরিকতা অপরিহার্য।’

আইসিটি খাতকে তিনি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়’ উল্লেখ করে উপজেলা পর্যায় পর্যন্ত সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তি সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।

ফকির মাহবুব আনাম কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন আমরা একসঙ্গে কাজ করি।’

নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে বলে জানান মন্ত্রী।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, ‘ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে আইসিটি বিভাগ কাজ করছে। আইসিটি আইন ও নীতি প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও উদ্ভাবনে সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্কুলে ছুটি শুরু প্রথম রমজান থেকেই

এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকেই শুরু হচ্ছে দেশের সব বিদ্যালয়ের ছুটি। রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ ছুটি থাকবে ২৬ মার্চ পর্যন্ত। আবার ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় প্রকৃতপক্ষে বিদ্যালয় ছুটি থাকবে ২৮ মার্চ পর্যন্ত, খুলবে ২৯ মার্চ।

২ ঘণ্টা আগে

নিজের চলাচলের সময় রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত টয়োটা গাড়িটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ গাড়ির জ্বালানি খরচ তিনি নিজেই বহন করবেন এবং গাড়িটি চালাবেন তার নিজস্ব চালক। আজ দিনের কর্মসূচি হিসেবে সাভার ও শেরেবাংলানগরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই ব্যক্তিগত গাড়িতে করেই সচিবালয়ে দপ্তরে যো

২ ঘণ্টা আগে

দাবি আদায়ের নামে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে।’

৩ ঘণ্টা আগে

১৬ মার্চ পবিত্র লাইলাতুল কদর

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

৩ ঘণ্টা আগে