প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পাসপোর্ট অধিদপ্তরের একটি সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাবেদ পাটোয়ারীকে আইজিপি করা হয়। ২০১৮ সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা ও ‘রাতের ভোট’ অনুষ্ঠিত হয়। ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
৪ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৬ ঘণ্টা আগে