মেট্রোরেলের গাবতলী-দাশেরকান্দি লাইন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিআইডি

‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ তথা নতুন মেট্রোরেলের গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত রুট নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। দুই রুটে বিভক্ত দ্বিতীয় মেট্রোরেলের এই রুটের পুরোটাই হবে পাতাল পথ। এর অন্য রুটটি হেমায়েতপুর থেকে শুরু করে গাবতলী, মিরপুর-১০, বনানী ও নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে পাতাল ও উড়াল উভয় ধরনের সড়কই থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। একই বৈঠকে ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট’ তথা দ্বিতীয় মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা রুট নির্মাণের প্রকল্প এবং ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রথম সংশোধনীতেও অনুমোদন দেওয়া হয়েছে।

এই তিন প্রকল্প ছাড়াও বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়) প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। অর্থাৎ সড়ক পরিবহন-সংশ্লিষ্ট তিনটি নতুন প্রকল্পের পাশাপাশি দুটি প্রকল্পের সংশোধনী অনুমোদন পেয়েছে।

এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের চারটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প বুধবারের একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।

একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এগুলো হলো— বরিশাল সেনানিবাস স্থাপন (দ্বিতীয় পর্যায়) এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে’র প্রথম সংশোধনীও একনেক সভায় অনুমোদন পেয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে— নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দ্য ইমপ্রুভড ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এরই মধ্যে অনুমোদন করেছেন— ৫০ কোটি টাকার কম ব্যয়ের এমন ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সদস্যদের অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন এবং ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে রোহিঙ্গা-আক্রান্ত এলাকায় পুনর্বনায়ন প্রকল্পের প্রথম সংশোধন।

এ ছাড়া রয়েছে দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল প্রস্তুতকরণ এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী আবদুল মঈন খান; পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

র‍্যাব বিলুপ্ত, ‘এসআরবি’ নামে নতুন যাত্রা শুরু

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের চাপ বেড়েছে: মাহদী আমিন

সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

৬ ঘণ্টা আগে
Advertisement