পল কাপুর-প্রতিমন্ত্রী বৈঠক: নতুন উচ্চতায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে বর্তমানে ঢাকা সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তিনি তার ব্যস্ত কূটনৈতিক সূচি শুরু করেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র বল‌ছে, পল কাপুর বর্তমা‌নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে বৈঠক করছেন। এরপর তি‌নি পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের স‌ঙ্গে বৈঠকে বসবে।

মূলত ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই এই সফরের প্রধান লক্ষ্য।

এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পল কাপুর। মূলত নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার পল কাপুরের সূচি বেশ ব্যস্ত। তিনি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন লক্ষ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন পল কাপুর। আজ সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত একটি বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি। সেখানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে তার আলোচনা করার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে মার্কিন এই কূটনীতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পল কাপুরের এই সফর বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সমঝোতার ব‍্যত‍্যয় হওয়ায় বাংলা একাডেমির ব্যাখ্যা চান শীর্ষস্থানীয় ১৫ প্রকাশক

অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে সমঝোতা ব‍্যত‍্যয়, অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১৫ প্রকাশক। ‘প্রকাশক ঐক্যে’র পক্ষে সই করা এক চিঠিতে তারা মেলার সার্বিক পরিবেশের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

২ ঘণ্টা আগে

৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

বিমানবন্দর ও বিমান বাংলাদেশের সবশেষ তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪৭টি আন্তহর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

১৭ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বল

১৭ ঘণ্টা আগে

ঢাকায় এসেছেন মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তাখাতে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় পল কাপুরের আলোচনায় আসতে পারে। সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তি ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রেকাল ট্রেড - এআরটি’ বা

১৮ ঘণ্টা আগে