চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক মাদরাসায় এক ছাত্রকে দলবেঁধে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ১২ বছর বয়সী ছেলেটির মা এ ঘটনায় মামলা করলে পুলিশ মাদরাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় অভিযান চালিয়ে ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন— গোলাম রাব্বি (২৫), মো. নুরুল ইসলাম (২৫) ও পেয়ারুল ইসলাম (২৪)।
যৌন নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তিন শিক্ষককে আসামি করে মামলা করেছেন শিশুটির মা।
ছেলেটির মা অভিযোগে বলেছেন, শুক্রবার রাতে দুই শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে বলাৎকার করে। আরেক শিক্ষক আরও দুদিন ধরে তাকে একাধিকবার বলাৎকারের চেষ্টা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শিশুটি সহ্য করতে না পেরে রোববার বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৪ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৪ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৪ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে