প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধনের আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। এজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেট/মিশন অফিসসমূহে চলমান রয়েছে। উক্ত অফিসসমূহে বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সকল উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারের অসংখ্য আবেদনসমূহের তদন্ত পেন্ডিং রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। এমতাবস্থায়, প্রবাসী বাংলাদেশি ভোটারের যে সকল আবেদনসমূহের স্থানীয় তদন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার রাতে সেহেরি খাওয়ার পর ভোরে সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এ সময় ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারেক মিয়া ও তার ছেলে সাব্বিরের মৃত্যু হয়। পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ক
৩ ঘণ্টা আগে
মানবিক বিবেচনায় এই প্রবাসীদের পাশে দাঁড়াতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ এই ফ্লাইটটি পরিচালনা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন। তারা (বিএনপি ও জামায়াতের প্রধান) এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এই চুক্তি আমরা কাউকে অন্ধারে রেখে করেছি।
১৬ ঘণ্টা আগে