প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ। রাতের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, যে জায়গাটিতে আগুন লেগেছে, পানির উৎস সেখান থেকে কমপক্ষে তিন কিলোমিটার দূরে হওয়ায় পানি ব্যবহারে বেগ পেতে হচ্ছে। তবে আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রাতে পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা, চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক। বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছেন।
পরিবেশ মন্ত্রণালয় আরও বলছে, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, ওপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূর থেকে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানো সম্ভব হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে বন বিভাগ।

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৪ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে