দীপু মনি দম্পতির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে থাকা ১৮টি ও তার স্বামী তাওফিক নেওয়াজের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এসব হিসাবে ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

এক আবেদনে বলা হয়েছে, দীপু মনি, তৈমুর নাওয়াজ ও জাওয়াদুর রহিম ওয়াদুদ নামে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন এবং অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

অপর আবেদনে বলা হয়েছে, তাওফিক নেওয়াজের ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন হয়েছে। অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই সম্পদসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

শুনানি শেষে আদালত এসব হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি দীপু মনির ১৬টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৬ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৬ ঘণ্টা আগে

চিন্ময় দাসের মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন করবে পরিবার

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’

৭ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement