আনার হত্যায় শাহীনের পক্ষে শিমুল, মিন্টুর পক্ষে গ্যাস বাবু : ডিবি হারুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুন ২০২৪, ২২: ০১

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের পক্ষে কাজ করেছেন মূল হত্যাকারী শিমুল ভুঁইয়া। এ দিকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পক্ষে কাজ করেছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। হত্যাকাণ্ডের আগে ও পরে বাবুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং দেখা করেছেন শিমুল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

গ্রেপ্তার মিন্টু আনার হত্যাকাণ্ডের ঘটনায় অর্থদাতা ও নির্দেশদাতা ছিলেন কি না, তা তদন্তে বের করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

হারুন বলেন, শিমুল তার জবাবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে বাংলাদেশের এক নেতার সঙ্গে তারা টেলিফোনে যোগাযোগ করেন। সেখানে অর্থের বিষয়ে কথা হয়। দুই কোটি টাকা লেনদেনের কথা আসে।

বলা হয় বাংলাদেশে যাওয়ার পরই ২০ লাখ দেবেন, আর এক কোটি ৮০ লাখ দেবেন ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে। সে অনুযায়ী ১৩ মে আনারকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করে দেওয়া হয়, যেন কোনোকালেই কোনো দেশের পুলিশ লাশ খুঁজে না পায়।

তিনি বলেন, এরপর হত্যাকারীরা বাংলাদেশে চলে আসেন। শাহীন আমেরিকা চলে যান এবং সিয়াম চলে যান নেপালে।

শাহীনের পক্ষে কাজ করেন শিমুল ভুঁইয়া। তেমনি আমাদের বিচার-বিশ্লেষণে উঠে এসেছে, মিন্টু দায়িত্ব দেন বাবুকে। সে অনুযায়ী ৬ মে বাবু দেখা করেন শিমুলের সঙ্গে।

তিনি আরো বলেন, বাবু রিমান্ডে স্বীকার করেছেন, তার সঙ্গে শিমুলের কথা হয়েছে, খুনের পর তারা ফরিদপুরের ভাঙ্গায় দেখা করেন। সেখানে শিমুল ছবি দেখান বাবুকে।

শাহীনের পক্ষে কাজ করেন শিমুল, আর মিন্টুর পক্ষে কাজ করেন বাবু। তথ্য-উপাত্তের ভিত্তিতেই আমরা কথাটি বলছি।

কিলার শিমুল ভূঁইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে পাওয়া তথ্য বিশ্লেষণে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অধিকাংশ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন ডিবি প্রধান।

তিনি বলেন, আমাদের মনে হয়েছে, তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে কারণে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করি। পরে মিন্টুকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিবিপ্রধান বলেন, মিন্টু কয়েকবারই কালীগঞ্জ থেকে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেছেন, মনোনয়নপত্র কিনেছিলেন। শিমুলের জবাবন্দিতে যে টাকা লেনদেনের বিষয়টি এসেছে, সবই আমরা বিচার-বিশ্লেষণ করব। টাকা লেনদেনের বিষয় সঠিক কি না, জানার চেষ্টা করব, তাহলেই আমরা ধরে নিতে পারব, মিন্টু অর্থদাতা বা নির্দেশদাতা কি না। আমরা সুস্পষ্ট অভিযোগ না পেলে কাউকে ডাকি না।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে জানান মোবাইল হারিয়ে যাওয়ায় তিনি জিডি করেছেন। এরপর জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিন্টুর বুদ্ধিতে মোবাইলগুলো মিন্টুর কাছে দিয়ে তিনি থানায় হারানোর জিডি করেন।

গ্যাস বাবু ও সাইদুল করিম মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত পরে জানানো হবে। প্রয়োজনে আবারও শিমুল ভূঁইয়াকে রিমান্ডে নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৭ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১১ ঘণ্টা আগে