ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।
উল্টো চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়।

এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।
উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির এই ঢাকা সফর আঞ্চলিক ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর নিছক ‘গুডউইল ভিজিট বা রাজনৈতিক ভিজিট’— এমনটি মানতে নারাজ তারা।
১৪ ঘণ্টা আগে
খুলনার তেরখাদায় আড়াই মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে হত্যার দায়ে তাদের মা কানিজ ফাতেমাকে (কনা) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং ও উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে
এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে