সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৩০
গ্রেপ্তার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মো. সালমান হোসেন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা উপজেলার গাজিটেকা আইলাপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ও বড়লেখা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম (৪৬), গাজিটেকা গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে বড়লেখা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হানিফ জাকারিয়া (৩২) এবং একই গ্রামের মোস্তফা উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাজু আহমদ (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তালিমপুর ইউনিয়নের মো. বদর উদ্দিনের ছেলে মো. সালমান হোসেন বড়লেখা হাজীগঞ্জ বাজারে ‘বদরউদ্দিন স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ২ ফেব্রুয়ারি তার বড় ভাই জাহাঙ্গীর আলমের সন্ধানে সেনাবাহিনীর একটি দল তাদের বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে পাওয়া যায়নি।

পরদিন (৩ ফেব্রুয়ারি) দুপুরে তালিমপুর বড় মসজিদের সামনের রাস্তায় জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করেন ১নং আসামি নজমুল ইসলাম ও ৩নং আসামি রাজু আহমদ। তারা তখন জানান, ২নং আসামি আবু হানিফ জাকারিয়ার মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে বিষয়টি ‘সমাধান’ করে দেওয়া যাবে। এর জন্য ৩ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে বলেও বাদীর ভাই জাহাঙ্গীরকে হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ১নং ও ২নং আসামি হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে বাদীর ভাইয়ের (ভুক্তভোগী) কাছে ৩ লাখ টাকা পাঠানোর জন্য চাপ দেন। পরদিন ৫ ফেব্রুয়ারি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তত ২ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে তাগিদ দেওয়া হয় এবং জানানো হয়, তাদের সঙ্গে আরও ২-৩ জন সহযোগী রয়েছে।

বাদীর ভাই জাহাঙ্গীর পুরো কথোপকথন তার মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে বিষয়টি বড়লেখা সেনা ক্যাম্পকে অবহিত করা হলে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করে।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মো. সালমান হোসেন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

এ অধ্যাদেশ অনুযায়ী ঢাকার যে সাতটি কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হচ্ছে সেগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

৩ ঘণ্টা আগে

আগামীকাল রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মোটরসাইকেল চলাচলের ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

৪ ঘণ্টা আগে

কাল সকালে থামছে ভোটের প্রচার, বৃহস্পতিবার ব্যালট যুদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।

৪ ঘণ্টা আগে

মধ্যরাতে শেকল ভাঙার পদযাত্রা: কণ্ঠে কণ্ঠে নারীদের সমতা দাবি

২০২৪ সালের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের সামনের কাতারে ছিলেন নারীরাই। অথচ গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার আসার পরও নারীদের কাঠামোগত নিপীড়নের অংশ হয়েই থাকতে হচ্ছে; নারীবিদ্বেষ হচ্ছে নির্বাচনি প্রচারণার অংশ।

৫ ঘণ্টা আগে