প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত বছর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমসহ ৮৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে বাদী হয়ে মামলাটি করেন উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক নাজিম উদ্দিন।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনা সরেজমিন পরিদর্শন করতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়ার কাপ্তাই হয়ে রাঙামাটি যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অনেকে। পরে হামলার শিকার বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরে আসে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী আশরাফ উদ্দিন জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৭ সালের ১৮ জুন রাঙ্গুনিয়া হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন। ওই সময় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই আহত হন। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ, মেয়র রেজাউল করিম চৌধুরী, পৌরসভা মেয়র শাহ জাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মীর কাশেম কিস্তিসহ ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
৪ ঘণ্টা আগে
আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৫ ঘণ্টা আগে