প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’ চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগ সম্পন্ন করেছে। এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে মঙ্গলবার (১৯ মে) আয়োজন করা হয় এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান।
একই সঙ্গে, হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ১৫ শয্যা বিশিষ্ট ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’র উদ্বোধন করা হয়েছে, যা দেশের যুগোপযোগী চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।
এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এক যুগপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার’ স্লোগান নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ বহুদূর যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং ‘বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজে’র (বিসিআই) সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের এক যুগের পথচলা, অনন্য অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমএন্ডডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এই আধুনিক ও মানসম্মত শিক্ষাবন্ধব পরিবেশ এবং উন্নত চিকিৎসাসেবার মান আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার ও বিদেশী শিক্ষার্থী শিফা দ্বীন।
নন্দিত উপস্থাপিকা শান্তা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
৪ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে ত
৬ ঘণ্টা আগে
ডিএমপি কমিশনার বলেন, ‘প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি।’
৬ ঘণ্টা আগে