প্রতিবেদক, রাজনীতি ডটকম

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে বজ্রপাতের আঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। মে দিবসে ছুটির দিনে ইজতেমা মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন ওই তরুণরা।
বৃহস্পতিবার (১ মে) ইজতেমা মাঠে খেলার সময় বজ্রপাতের শিকার হন ওই শিক্ষার্থীরা। আহতদের আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারানো শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান খান রাফি (২৩)। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ওই তরুণরা ইজতেমা মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা খেলা থামিয়ে ফিরছিলেন। এ সময় তারা পথে বজ্রপাতের শিকার হন। তৎক্ষণাৎ রাফির মৃত্যু হয়।
রাফির মৃত্যুতে শোক জানিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান আইইউবিএটি। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকেও রাফির মৃত্যুর খবর জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
৬ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
৬ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৭ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১০ ঘণ্টা আগে