অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎

‎আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং পবিত্র রমজানের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে এনে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আসছে। তা না হলে আমরা তো চেয়েছিই এটা ফেব্রুয়ারির লাস্ট উইকে নিতে। এখন আবার শুনছি রোজার পরে এটা শেষ করার কথা। আমরা তো স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করেই কাজ করছি।’

‎তবে এ পরীক্ষা এগিয়ে আনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে বলে সাংবাদিকরা জানালে মন্ত্রী বলেন, ‘তো ঠিক আছে, পাবলিক ওপিনিয়ন যদি হয়, আবারও আমরা বসতে পারি।’ ‎শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সিংহভাগ মানুষের সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান বিএনপি সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে জানুয়ারি মাসে আয়োজনের ঘোষণা গত ১৪ মে দিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি নিয়ে পরে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদালতের বাইরে পুলিশ হেফাজতে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা আসামিদের প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

১১ ঘণ্টা আগে

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সদস্যদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।

১২ ঘণ্টা আগে

রুশ বাহিনীর কাছে ‘বিক্রি’ ৩০ যুবককে দেশে ফেরাতে কাজ করছে সরকার

ভুক্তভোগীদের সুরক্ষায় মস্কোর বাংলাদেশ দূতাবাসকে জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

১৩ ঘণ্টা আগে

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মা-বাবাসহ ১০ জন

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।

১৩ ঘণ্টা আগে