২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন: সাভারের বাইপাইলে মৃদু ভূমিকম্প

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শুক্রবার সারা দেশে ভূমিকম্পে প্রাণহানির ঘটনার পর, আজ শনিবার (২২ নভেম্বর) সকালেও কেঁপে উঠল ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস ভূমিকম্পটি অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্

৫ ঘণ্টা আগে

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে তীব্র গণঅভ্যুত্থান গড়ে ওঠে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওইদিনই উত্তেজিত জনতা গণভবনে প্রবেশ করে উদযাপন করে এবং ভবনটিতে

৬ ঘণ্টা আগে

জুলাই স্মৃতি জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু: ড. ইউনূস

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ ঘণ্টা আগে

খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দরজা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৮ ঘণ্টা আগে