জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা পুলিশের

জাবি প্রতিনিধি
জাবি ক্যাম্পাসে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়া সন্দেহভাজন ব্যক্তি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। একই সঙ্গে তার পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ বলা হয়, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে 01320-089305 নম্বরের হোয়াটসঅ্যাপে জানানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে জাবির পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। পরদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনার দিন সন্ধ্যা থেকে প্রায় সোয়া চার ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন।

প্রক্টর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ওই ব্যক্তি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ব্যাচেলর কোয়ার্টার মোড় হয়ে সন্ধ্যা সোয়া ৭টায়ে প্রান্তিক গেইটে পৌঁছান।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মহিলা ক্লাব ও কলতান বিদ্যানিকেতনের সামনে দিয়ে চৌরঙ্গীর দিকে যান। এর পর রাত ৭টা ৩১ মিনিটে ওই ব্যক্তি পদ্মপুকুরের উত্তর পাশের মাটির রাস্তায় প্রবেশ করেন এবং ৭টা ৪৩ মিনিটে সেখান থেকে বের হন। পরে আবার একই পথে ঢুকতে দেখা যায় তাকে।

পরে রাত ৮টা ৭ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে মেডিকেল কেন্দ্রের সামনে দিয়ে ৮টা ২৬ মিনিটে প্রথমবার ঘটনাস্থলের পাশ দিয়ে শহীদ সালাম-বরকত হল মোড়ে পৌঁছান তিনি। এরপর ৮টা ৩৩ মিনিটে একই এলাকা ঘুরে ট্রান্সপোর্ট এলাকায় যান।

এরপর রাত ৯টার দিকে আবারও ঘটনাস্থলসংলগ্ন এলাকা অতিক্রম করে তিনি আ ফ ম কামালউদ্দিন হলের সামনে যান। সেখান থেকে শহীদ সালাম-বরকত হল মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান করার পর রাত ৯টা ৩০ মিনিটে ট্রান্সপোর্ট এলাকায় ফিরে যান।

প্রক্টর আরও জানান, রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ১৬ মিনিটের মধ্যে অভিযুক্ত ব্যক্তি দুইবার ঘটনাস্থলের সামনে গিয়ে আসা-যাওয়া করেন। পরে রাত ১০টা ২০ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে ছাত্রী হলের রাস্তা, শহীদ মিনার ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ট্রান্সপোর্ট এলাকায় ফিরে যান।

এরপর রাত ১০টা ৫৪ মিনিটে তাকে আবারও ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। সর্বশেষ রাত ১১টা ১ মিনিটে শহীদ সালাম-বরকত হলের দিকে যাওয়ার পর রাত ১১টা ১৩ মিনিটে ওই শিক্ষার্থীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে জানান প্রক্টর।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও শনাক্ত বা আটক করা যায়নি। তাকে গ্রেপ্তারে ব্যর্থতা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার প্রতিবাদে জাবি শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ সকালে জাবি শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা, যা আজ শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীরা সেখানে প্রক্টর রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে উপাচার্য শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রক্টরের পদত্যাগ ছাড়া আন্দোলনস্থল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর ডিসেম্বরেই শেষ হচ্ছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার দু'দশকেরও বেশি সময় পর ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশ ত্রিশ বছর মেয়াদী ওই চুক্তি সম্পাদন করেছিল।

৮ ঘণ্টা আগে

চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করব

১৮ ঘণ্টা আগে

রাতের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা

এতে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেক ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

২০ ঘণ্টা আগে

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ৫ জাহাজ

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন আজ বাসসকে বলেন, এখন পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। এ মাসের বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।

২০ ঘণ্টা আগে