টিএসসিতে নারী হেনস্তা: ঢাবি শিক্ষার্থীর হলের সিট বাতিল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২২: ৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুই নারীকে হেনস্তা করেন ঢাবির কয়েকজন শিক্ষার্থী, (ইনসেটে) শাহরিয়ার ইসলাম তুষার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের সিট বাতিল করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. সম আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহরিয়ার ইসলাম তুষার বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিজয় একাত্তর হলে তার নামে বরাদ্দ করা সিটটি বাতিল করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে শাহরিয়ার ইসলাম তুষারকে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিয়ে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম তুষারসহ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেরপুর-৩: তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

৭ ঘণ্টা আগে

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার কিছু আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

৭ ঘণ্টা আগে

নববর্ষ উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।

৯ ঘণ্টা আগে