বিপ্লব বড়ুয়ার ব্যাংক হিসাব স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তার ভাই বিদ্যুৎ বড়ুয়াসহ চারজনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এই তালিকায় থাকা অন্য দুজন হলেন বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া ও এইচ এম জামাল উদ্দিন।

আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনও লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

বিপ্লব বড়ুয়াসহ চারজনের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা-বাবার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাকি তিনজনের ক্ষেত্রে মা-বাবা ও স্বামীর নামের পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে হবে।

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব ব্যক্তির ব্যাংক হিসাবে কোনও লেনদেন করা যাবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামালের প্রয়াণ, শায়িত হবেন সুফিয়া কামালের পাশে

পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

১৪ ঘণ্টা আগে

বেগম রোকেয়া পদকের জন্য আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে

এ বছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এ সম্মাননা দেওয়া হবে। আবেদনপত্রের নির্ধারিত ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

১৫ ঘণ্টা আগে

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।

২০ ঘণ্টা আগে