হাইকোর্টের জন্য ৫৪ বেঞ্চ গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট

দীর্ঘ অবকাশ ছুটি কাটিয়ে নিয়মিত বিচারকাজে ফিরতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২০ অক্টোবর থেকে এসব বেঞ্চ বিচারকাজে বসবে।

প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২০ অক্টোবর রোজ রবিবার সকাল সাড়ে ১০টা হইতে হাইকোর্ট বিভাগের বিচারকার‌্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।’

গত ৫ আগস্ট সরকার পতনের আগের দিন হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকাজ চলে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার গঠন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ১২ আগস্ট থেকে হাইকোর্টের ৮ বেঞ্চে বিচারকাজ শুরু হয়। পরদিন আরও এক বেঞ্চ বাড়িয়ে ৯ বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে হাইকোর্ট বিভাগের চার বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পান।

এরপর ১৮ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১টি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিচারকাজ চলার মধ্যে গত ৮ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এই ছুটি শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। তবে আগামী দু্ইদিন সাপ্তাহিক ছুটির বন্ধের কারণে আগামী ২০ অক্টোবর খুলবে দেশের সর্বোচ্চ আদালত। অবকাশ ছুটির আগে-পরে সরকারি-সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৪৪ দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ।

এই অবকাশ ছুটির মধ্যে গত ৮ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। আর গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১১ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১২ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১২ ঘণ্টা আগে
Advertisement