দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টা, ৩ জন রাজনৈতিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর। কোলাজ: রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত পাঁচ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টার তিনজনের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আট উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রতিমন্ত্র পদমর্যাদায় নিযুক্ত আরও দুই উপদেষ্টাকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দুজনও মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত উপদেষ্টা।

এদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। কোলাজ: রাজনীতি ডটকম
প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। কোলাজ: রাজনীতি ডটকম

প্রতিমন্ত্রী পদমর্যাদার আরেক উপদেষ্টা মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো— শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত যে দুজন উপদেষ্টাকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি তারা হলেন— হুমায়ুন কবির ও ডা. জাহেদ উর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

৮ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

৯ ঘণ্টা আগে

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

১১ ঘণ্টা আগে