প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তে যে সহিংসতা হচ্ছে, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড আছে। তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনীও প্রস্তুত আছি। পরিস্থিতি খারাপ হলে বা অন্যদিকে গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে, তা প্রতিহত করা হবে।
শনিবার (১৫ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। তারই প্রতিফলন ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। সেনাবাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে তারা সম্পূর্ণ প্রস্তুত।
এ সময় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, আনসার ভিডিপির মহাপরিচালক একেএম আমিনুল হক, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুল আলমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
৪ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে