নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন, সম্পাদক শাহনাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সভাপতি নাসিমুন আরা হক (বাঁদিকে) ও সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি। ফাইল ছবি

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিমুন আরা হক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শাহনাজ সিদ্দীকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৩ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চতুর্থ জাতীয় সম্মেলন শেষে বিকেলে জাতীয় প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি পারভীন সুলতানা ঝুমা, সহসভাপতি পদে মুনিমা সুলতানা (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), সহসম্পাদক নাজনীন নাহার (টেকওয়ার্ল্ড বাংলাদেশ), লতিফা আনসারী রুনা (দীপ্ত টিভি) ও মাশরেখা মনা (বিটিভি), কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারভীন (দৈনিক খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম (ইত্তেফাক), দপ্তর সম্পাদক আহমেদ মুশফিকা নাজনীন (একুশে টিভি) ও প্রশিক্ষণ সম্পাদক পদে নাসরিন শওকত (দেশ রূপান্তর)।

নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডেইজি মউদুদ, অদিতি রহমান, ইয়াসমিন রিমা (ডেইলি সান), লাইলী ইয়াসমিন (বৈশাখী টিভি), বিলকিস সুমি (জিটিভি), রুপম আক্তার (টাইম ওয়াচ) ও জাহিদা পারভেজ (সংবাদ)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

১৯ ঘণ্টা আগে

ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

২০ ঘণ্টা আগে

মানুষ জিপার রেখেই প্যান্ট পরে— ছাপাখানার মালিকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।

২০ ঘণ্টা আগে