দেশে ফিরছেন আরও পৌনে ৪ হাজার হাজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আরও ৩ হাজার ৭৭৮ জন হজের পর ফিরতি ফ্লাইটে বুধবার দেশে ফিরছেন। মোট ১০টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবারের চারটি ফ্লাইট ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিন মঙ্গলবার মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৯০৪ জন। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এ বছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরবে যান। ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত প্রাক ফ্লাইট চলে। ২২২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন।

হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ২২ জন হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর মধ্যে ২০ জন পুরুষ, দুজন নারী রয়েছেন। মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন, আরাফায় ১ জন মারা গেছেন। অন্যদিকে অসুস্থতা নিয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২১ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৪ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement