২০২৭ সালে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়

বিদ্যমান শিক্ষাক্রম বহাল রেখে ২০২৭ সালে চতুর্থ শ্রেণিতে যুক্ত হতে যাচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’। ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে রয়েছে বিষয়টি। এর আগে এ বিষয়ের পাশাপাশি আগামী বছর একই শ্রেণিতে ক্রীড়াকেও বিষয় হিসেবে চালুর কথ জানিয়েছিল সরকার। নতুন সিদ্ধান্ত, এ বিষয়টি ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমের সঙ্গে চালু করা হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিকের পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত এসেছে।

সভা সূত্র জানিয়েছে, আগামী বছর চালু হতে যাওয়া শিল্প ও সংস্কৃতি বইয়ে থাকবে চারটি অধ্যায়— চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা।

তার আগে সোমবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মতভাবে রিভাইজ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সাল থেকে কিছু পরিবর্তন আসবে। আর ২০২৮ সালে পূর্ণ নতুন শিক্ষাক্রম চালু করা হবে। এতে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, ২০২৮ সাল থেকে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় যুক্ত করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিব সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বুধবার সভা হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছাড়াও মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিষয়ের শিক্ষকরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সভায় আশাবাদ ব্যক্ত করেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে আগামী পাঁচ বছরে এ খাতে ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্যসহ মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

৭ ঘণ্টা আগে

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে সংগীত, নৃত্য, নাট্য ও চারুকলা বই

এর আগে ২০২৭ সালে চতুর্থ শ্রেণির শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারটি পৃথক অধ্যায়ে এসব বিষয় যুক্ত করা হবে।

৮ ঘণ্টা আগে

খালাস পেলেন নাসির-তামিমা, মামলা খারিজ

ব্যভিচারের অভিযোগ এনে তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন ২০২১ সালে এ মামলা করেছিলেন। এরপর থেকে চার বছরের বেশি সময় ধরে চলছিলো আলোচিত এই মামলা।

৯ ঘণ্টা আগে

‘অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে’

২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করেছি। ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালে এমন ঘটনার ফল কী হয়েছিলো আমিরা জানি।’

৯ ঘণ্টা আগে