প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপিকে পাশে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তারা নির্দিষ্ট সময়ক্ষণ বেঁধে দিতে চায় না।
শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, মো. সাহাবুদ্দিনের অপসরাণ ইস্যুতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে। দল দুটি রাষ্ট্রপতির পদ থেকে তার অপসারণ চায়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাষ্ট্রপতির ইস্যু ছাড়াও তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দ্বিতীয় প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সঙ্গে কথা হয়েছে। বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠকে শুরু হয়। শেষ হয় রাত পৌনে ৮ টার দিকে।
তিনি আরও জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য আকতার হোসেনসহ ৭ জন অংশ নেন।

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
৬ ঘণ্টা আগে