র‍্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

র‍্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান বলেন, ‘আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার নৈতিক ও আইনগত বৈধতা হারিয়েছে।’

গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ তার এই জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। তবে জেরা অসমাপ্ত থাকায় আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে রোববার দেওয়া জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীপ্রধানের মধ্যে নিজেকে ‘সুপার চিফ’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, এনটিএমসি, আনসার ও বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজের নিয়ন্ত্রণে নেন।

জবানবন্দিতে তিনি বলেন, এর ফলে চারটি চক্রের উদ্ভব ঘটে। এর মধ্যে প্রথমটি ছিল অপরাধ চক্র, যা ডিজিএফআই, এনএসআই, র‍্যাব ও এনটিএমসিকে কেন্দ্র করে পরিচালিত হতো। এই চক্রের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন–পীড়ন, হত্যা ও গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

২০০৯ সালের বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামী লীগবিরোধী মনোভাব তীব্র হয়। সিনিয়র ও জুনিয়র কর্মকর্তাদের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি হয়, যা দীর্ঘমেয়াদে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্যে নেতিবাচক প্রভাব ফেলে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনী অপরাধ বিচারে ৬৫৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন তারা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

১০ ঘণ্টা আগে

১০-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ

এ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

টি-শার্ট পরে লাঠিচার্জের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। যখন শুনতে পেলাম আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পড়ছে, আমি অন্য কোনো প্রস্তুতি ছাড়াই চলে এসেছি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়ানক।’

১১ ঘণ্টা আগে

৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ৮১ ঘণ্টা ৩০ মিনিট যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১১ ঘণ্টা আগে