রিকশা-ভ্যান থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কার্ডের নামে অবৈধ চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তি ও অসৎ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ ও ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধের দাবিতে সমাবেশ করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সংগঠন।

বুধবার বেলা ১১টায় বেড়িবাঁধের লোহার ব্রিজস্থ পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করে।

রাতভর পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীরা রিকশা গ্যারেজগুলোতে শ্রমিকদের হুমকি দেয় এবং সকাল থেকে রাস্তায় রাস্তায় সমাবেশে অংশগ্রহণে বাধা দেয়। সকল বাধা উপেক্ষা করে শ্রমিকরা সমাবেশ সফল করে চাঁদাবাজ, অসৎ পুলিশ কর্মকর্তা ও সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা কমরেড মনজুরুল আহসান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, রাগিব আহসান মুন্না, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কামরাঙ্গিরচর থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

সমাবেশে মনজুরুল আহসান খান বলেন, পুলিশের মদদে চাঁদাবাজরা বেপোরোয়া হয়ে শ্রমিকের ওপর চাঁদাবাজি-জুলুম-নির্যাতন চালিয়ে শ্রমিকের জীবন বিপর্যস্ত করে তুলেছে। যেখানে পুলিশের সন্ত্রাস-চাঁদাবাজদের দমন করার কথা, সেখানে পুলিশ চাঁদাবাজদের সহযোগিতা করতে চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলনকারী শ্রমিকনেতা আব্দুল হাকিম মাইজভাণ্ডারিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে।

সমাবেশে আবদুল্লাহ ক্বাফি রতন বলেন, হামলা-মামলা-নির্যাতনের মাধ্যমে শ্রমিকের অধিকারের লড়াইকে দমিয়ে রাখা যাবে না। যত দমন নিপীড়ন চলবে শ্রমিকরা ততগুণ শক্তি নিয়ে সকল দমন নিপীড়ন মোকাবেলা করে অধিকার আদায় করবে এবং তাদের প্রিয় নেতা আব্দুল হাকিম মাইজভাণ্ডারিকে মুক্ত করে নিয়ে আসবে।

সমাবেশে রাগিব আহসান মুন্না বলেন, ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান না করে সরকার চাঁদাবাজ ও অসৎ পুলিশ কর্মকর্তাদের শ্রমিকের ওপর জুলুম করার সুযোগ করে দিচ্ছে। তিনি অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স এর দাবি করে।

তিনি আরও বলেন, শ্রমিকের অধিকার সরকার যদি বাস্তবায়ন না করে তবে সরকার বদল করে শ্রমিকের সরকার গঠনকরা হবে।

সমাবেশে বক্তারা, অবিলম্বে চাঁদাবাজ-সন্ত্রাসী-অসৎ পুলিশ কর্মকর্তাদের শাস্তি এবং ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

২ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৫ ঘণ্টা আগে