বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

রাষ্ট্রপতি রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বঙ্গভবনে পৌঁছান। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।

রোববার বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। ছবি: পিআইডি
রোববার বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। ছবি: পিআইডি

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে সেই করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বাসস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

১০ ঘণ্টা আগে

বোল্টের রেকর্ডে থাবা, ১০০ মিটার স্প্রিন্টে ২ রোবটের বাজিমাত

বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের তৈরি দুটি মানবাকৃতির রোবট। শনিবার বাছাইপর্বে ‘তিয়াংগং আলট্রা’ ৯ দশমিক ৩৯ সেকেন্ডে এবং ‘লাইটনিং’ ৯ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেছে। দুটির সময়ই জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব

১০ ঘণ্টা আগে

সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।

১১ ঘণ্টা আগে