স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং সংবাদমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। আজ রোববার, সচিবালয়েছবি: বাসস

সাংবিধানিক বিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে আবদুল মঈন খান বলেন, আগের সরকারের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পদ্ধতিতে নির্বাচন করবে না। সংবিধানের নিয়ম মেনেই নির্বাচন আয়োজন করা হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক পরিচয় নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বিএনপিকে একসময় ক্যান্টনমেন্টের দল হিসেবে অভিহিত করা হলেও আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তার ভাষ্য, কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়ালে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল মঈন খান আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ

৫ ঘণ্টা আগে

উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা

৬ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৫ ঘণ্টা আগে

৩ দিন পরে এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিএল) কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে আগে থেকে মজুত থাকা এলএনজি ব্যবহার করে শনিবার এক্সিলারেটর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এর আগে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরের পর টার্মিনালটি থেকে গ্যাস দেওয়া বন্ধ ছিল।

১৬ ঘণ্টা আগে