আমাদের স্বার্থেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের (ওএইচসিএইচআর) কার্যালয় বাংলাদেশের নিজেদের স্বার্থেই স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, চাইলে ছয় মাসের নোটিশে যেকোনো সময় এই কার্যালয় সরিয়ে দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপন নিয়ে বিশেষজ্ঞসহ বিভিন্ন মহলের আপত্তি প্রঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এই কার্যালয় স্থাপনের বিষয়টি দুই বছর পর রিভিউ করা যাবে। চাইলে ছয় মাসের নোটিশে যেকোনো সময় সরিয়েও দেওয়া যাবে। তবে আমার মনে হয় না তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে।

উপদেষ্টা বলেন, আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রস্তাবের পরপরই যে একটি অ্যাগ্রিমেন্ট সই করে দিয়েছি— এমন নয়। আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সেটি নিশ্চিত করেই করেছি। তবে বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।

বাংলাদেশে ওএইচসিএইচআরের কার্যালয় খোলার বিষয়টি প্রথম জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। গত ২৯ জুন এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে জানান।

এর এক মাসেরও কম সময়ে এ কার্যালয় স্থাপন নিয়ে জাতিসংঘের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক সই হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণার একদিন পর শনিবার (১৯ জুলাই) সরকারের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ১৯তম দেশ হিসেবে বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে এ কার্যালয়।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবাধিকার সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস ও বাংলাদেশ সরকার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে।

বিশ্লেষকদের আশঙ্কা,এই পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলবে। এর বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে।

ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠনও এই কার্যালয় স্থাপনের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এ কার্যালয়ের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধ চাপিয়ে দিয়ে তার প্রসার করার চেষ্টা করা হবে, যা ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এই কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকার সরে না দাঁড়ালে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে দলগুলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement