প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্বালানি খাতে সরকারের চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য গঠিত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রয়োজনে বৈদেশিক চুক্তিগুলোও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেবপ্রিয় বলেন, দ্বিতীয় বৈঠকে কমিটির কোন সদস্য কোন বিষয়ে দায়িত্ব পালন করবেন এ বিষয়টা চূড়ান্ত করা হয়েছে।
কমিটির কাজের বিষয়গুলো নিয়ে রাজধানী ও রাজধানীর বাইরে এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।
তিনি বলেন, জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ের দায়িত্ব সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, মেগা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে কমিটি, বলেন দেবপ্রিয়।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
১৬ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১৭ ঘণ্টা আগে