কিডনি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১১: ২৮
সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মঈন উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকার শ্যামলীতে অবস্থিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিন গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। তার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আরও ছয়জনকে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঈন নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রামে ফুপুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

বাকি ছয়জনকে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী।

অধ্যাপক কামরুল তার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি ইউরোলজি হাসপাতাল) স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য পরিচিত। গত শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, যুবদল নেতা পরিচয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মঈন। চাঁদা না দিলে তুলে নিয়ে যাওয়াসহ নানা হুমকিধমকি দেন তিনি।

গণমাধ্যমে খবর প্রকাশের পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল শ্যামলীর ওই হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুলের সঙ্গে দেখা করেন। তারা এ ঘটনার সুরাহা করা হবে বলে আশ্বাস দেন।

এ ঘটনায় সিকেডি ইউরোলজি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ মামলা করেন। মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস, জামিন নামঞ্জুর

ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

৬ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, ম্যানেজিং কমিটি নয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

ড্রোনে আরও কার্যকর হবে সীমান্ত নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৭ ঘণ্টা আগে
Advertisement