বিদ্বেষ নয়, আইন অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫২

কারো প্রতি বিদ্বেষ পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। পাশাপাশি বিচারের সম্মুখীন ব্যক্তিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই প্রাপ্য সাজা পেতে হবে।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একই সঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চাই।

বিচারের গতি আরও বাড়ার প্রত্যাশা রেখে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে এ গতি আরও বাড়বে। কারণ দেশের গতি বাড়ানোর জন্যই ক্ষমতায় এসেছে দলীয় সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

এর আগে ২ ফেব্রুয়ারি এক বছর ধরে ছুটিতে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগ পত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠান তিনি। কানাডা থেকে বিচারপতি মামনুন রহমান পদত্যাগ পত্রটি পাঠ

৮ ঘণ্টা আগে

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

ইসি জনবল ব্যবস্থাপনার শাখার সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

তিন সচিবকে প্রত্যাহার

প্রত্যাহার হওয়া সচিবদের মধ্যে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন।

৯ ঘণ্টা আগে

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

৯ ঘণ্টা আগে