প্রতিবেদক, রাজনীতি ডটকম

কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ৯টা ৪৫ মিনিট থেকে এই চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচলক মোহাম্মদ আবদুর রউফ।
জানা গেছে, ত্রুটি সারাতে দেড় ঘণ্টার মতো সময় লাগতে পারে। সেই হিসাবে বেলা সোয়া ১১টা থেকে ফের মেট্রোরেল চলাচল করার কথা রয়েছে। তবে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
৪ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
৫ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
৭ ঘণ্টা আগে