চাঁদ দেখা গেছে, সৌদিতে রমজান শুরু বুধবার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হচ্ছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাস শুরু হয়। ফলে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান মাস শুরু হতে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

রমজান বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস জুড়ে সুস্থ, স্বাভাবিক মুসলিমরা রোজা রাখেন, আল্লাহ তায়ালার কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরই আসে ঈদুল ফিতর, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি।

বাংলাদেশেও রমজান প্রায় সমাগত। আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। তা না হলে রমজান শুরু হবে শুক্রবার থেকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

৮০ থেকে ৩৫: তারেকের মন্ত্রিসভায় তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়

মন্ত্রিসভায় যেমন ৮০ বছরের প্রজ্ঞা আছে, তেমনি ৩৫ বছরের তারুণ্যের তেজও আছে। উত্তরবঙ্গ থেকে আসা মিজানুর রহমান মিনু (৭৫) কিংবা দক্ষিণের মীর শাহে আলম (৬৭) যেমন আছেন, তেমনি তারুণ্যের প্রতিনিধি হয়ে চট্টগ্রামের মীর হেলাল (৪২) বা যশোরের অমিতের (৪৪) মতো নেতারা আগামী দিনের নেতৃত্বের মহড়া দিচ্ছেন।

৬ ঘণ্টা আগে

ভারত সফরের আমন্ত্রণ পেলেন নতুন প্রধানমন্ত্র্রী তারেক রহমান

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

৬ ঘণ্টা আগে

বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে

রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে।

৭ ঘণ্টা আগে